জুলাই গণ–অভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপ...
পোস্টে মাহফুজ আলম দাবি করেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি “ধর্মতত্ত্ব”, যা আবারও ফিরে এসেছে। তিনি আওয়ামী লীগের “ফিরে আসার” পেছনে বিভিন্ন কারণ তুলে ধরেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং নানা প্রতিক্রিয়া দেখা যায়।
সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়কার কিছু উপদেষ্টার অর্থ কেলেঙ্কারির বিষয় মাহফুজ উল্লেখ করেননি। আবার অনেকে প্রশ্ন তোলেন, তিনি যখন সেই সরকারের অংশ ছিলেন, তখন কেন পদত্যাগ করেননি।
এদিকে আওয়ামী লীগের “ফেরা” প্রসঙ্গে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ কখনোই পুরোপুরি যায়নি, বরং তাদের “দম্ভ ও মিথ্যাচার” আবার প্রকাশ্যে এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতিই নতুনভাবে ফিরে আসছে।
পরবর্তীতে আরেক ফেসবুক পোস্টে মাহফুজ আলম ব্যাখ্যা দিয়ে বলেন, তাঁর মূল লক্ষ্য সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা। তিনি জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলার উন্নতি, স্বাস্থ্য ও অর্থনৈতিক সংস্কারের দাবিও তুলে ধরেন।