সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তীর গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলা...
সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তীর গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।
বিবৃতিতে গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি স্থাপনের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কথিত ‘আলাদা প্রদেশ’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করা হয়। হেফাজতের নেতারা দাবি করেন, এসব কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।
তারা বলেন, বাংলাদেশের অখণ্ডতা ও জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তারা।
রিপোর্টার
দৈনিক জুলাই ৩৬
