উজান থেকে নেমে আসা পানির কারণে তিস্তা নদীর পানি আবারও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা
উজান থেকে নেমে আসা পানির কারণে তিস্তা নদীর পানি আবারও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এতে নদীর তীরবর্তী চর ও নিচু এলাকার মানুষ বন্যার আশঙ্কায় সতর্ক হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উজান থেকে আরও পানি এলে যেকোনো সময় তা বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে।
এদিকে পানি বাড়তে শুরু করায় ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি নিচু এলাকায় পানি ঢুকেছে। অনেক ফসলি জমিও পানির নিচে চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে নদীর পানি ওঠানামা করছে। তাই সম্ভাব্য বন্যা মোকাবিলায় তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন।