ফেসবুকে রাশেদ-হানজালার বাকযুদ্ধ, সরগরম রাজনৈতিক অঙ্গন।
রাশেদ-হানজালার বাকযুদ্ধ, নতুন মন্তব্যে ফের আলোচনায় এমপিবিএনপি নেতা রাশেদ খাঁনের সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা মন্তব্য করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা।রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হানজালা ব্যঙ্গাত্মক ভাষায় রাশেদ খাঁনকে উদ্দেশ করে মন্তব্য করেন। তার এই পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।এর আগে রাশেদ খাঁন একটি ফেসবুক পোস্টে হানজালার আচরণের সমালোচনা করে তাকে নিয়ে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি শিবচরের একটি সালিশ বৈঠকে এমপি হানজালার উত্তেজিত আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি এ মন্তব্য করেন।ভাইরাল ভিডিওতে সালিশ চলাকালে হানজালাকে উপস্থিত এক ব্যক্তিকে ধমক দিতে দেখা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।তবে এ বিষয়ে হানজালার দাবি, সালিশে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তিনি কঠোর ভাষা ব্যবহার করেছিলেন। তার মতে, শেষ পর্যন্ত বিচার কার্যক্রম সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।ভিডিও ভাইরাল হওয়ার পর রাশেদ খাঁন ও হানজালার পরস্পরবিরোধী মন্তব্য রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।
রিপোর্টার
দৈনিক জুলাই ৩৬