ভারতের দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও জানান, পুরো ঘটনার বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আইওআরএর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার দিল্লিতে পৌঁছান জাহেদ উর রহমান। যদিও বাংলাদেশ হাইকমিশন আগেই তার সফরের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল, তবুও বিমানবন্দরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে অনুমোদন মিললেও তিনি বৈঠকে অংশ না নিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দেশে ফিরে আসেন তিনি।
