মোহাম্মদপুর রিং টাওয়ারের ছাদে আগুনে পুড়ল বাগান ও আসবাব
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় ‘রিং টাওয়ার’ নামের ১০ তলা ভবনের ছাদে আগুন লাগে।
রোববার (২৪ মে) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সন্ধ্যা ৭টা ৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো।
মাত্র ৮ মিনিটের চেষ্টায় ৭টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাত ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
ঘটনায় কোনো হতাহত হয়নি।
ভবনের ছাদে ছাউনি দিয়ে তৈরি বাগান ও কিছু আসবাব ছিল।
আগুনে বাগান ও আসবাব পুড়ে যায়।
প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকার ক্ষতির ধারণা করা হচ্ছে।