আম্মার তার ফেসবুক পোস্টে শাওনকে জুতা দিয়ে আঘাত করলে ১ লাখ টাকা এবং আঘাতে রক্ত বের হলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে এ নিয়ে কেউ ‘মব উ
আম্মার তার ফেসবুক পোস্টে শাওনকে জুতা দিয়ে আঘাত করলে ১ লাখ টাকা এবং আঘাতে রক্ত বের হলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে এ নিয়ে কেউ ‘মব উসকানি’ বললে তার বিরুদ্ধেও কঠোর ভাষায় মন্তব্য করেন। তার এই পোস্ট নিয়েও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে করা ওই পোস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মারও একটি বিতর্কিত পোস্ট দেন।
এর আগে ১ জুলাই শাওন নিজের ফেসবুকে ‘জুলাই’ শব্দ নিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে একটি পোস্ট করেন। তিনি লেখেন, অনেক দিন ধরে ফেসবুকে ‘জুলাই’ শব্দটি বিভিন্নভাবে ব্যবহার হতে দেখেছেন। পরে তিনিও একই শব্দ ব্যবহার করে একটি পোস্ট দেন। সেই পোস্টের পরই শুরু হয় আলোচনা-সমালোচনা, যা পরে আরও বড় বিতর্কে রূপ নেয়।