ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের জীবনসংগ্রাম আজও ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করে। দরিদ্র যাযাবর পরিবারে জন্ম নেওয়া এই তারকা ছ...
ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের জীবনসংগ্রাম আজও ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করে। দরিদ্র যাযাবর পরিবারে জন্ম নেওয়া এই তারকা ছোটবেলায় ভেড়া চরাতেন। পরিবারের বাধা উপেক্ষা করে স্বপ্ন পূরণের লক্ষ্যে অল্প বয়সেই তিনি রাজধানী তেহরানে পাড়ি জমান।
সেখানে টিকে থাকার জন্য রাস্তা পরিষ্কার, গাড়ি ধোয়া, পিজ্জার দোকান ও পোশাক কারখানাসহ বিভিন্ন কাজ করেছেন। অনেক সময় ফুটবল ক্লাবের বাইরে ফুটপাতেই রাত কাটাতে হয়েছে তাকে।
কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে একসময় তিনি জাতীয় দলের জার্সি গায়ে তোলেন। ২০১৮ বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন এই গোলরক্ষক। সাম্প্রতিক ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তাকে ইরানের রক্ষাকবচ বলা হয়।
রিপোর্টার
দৈনিক জুলাই ৩৬