মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড
মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, শনিবার গভীর রাতে এক ঘণ্টার অভিযানে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইরানের দাবি, এর আগে যুক্তরাষ্ট্র দেশটির সিরিক, কেশম দ্বীপ এবং পাঁচটি উপকূলীয় চৌকিতে বিমান হামলা চালিয়েছিল। সেই ঘটনার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আইআরজিসি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র আগের সমঝোতা মানেনি এবং অযৌক্তিকভাবে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা জানায়, ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক জুলাই ৩৬/দ জু ই