ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হন।
সোমবার সকালে উপজেলার মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার মাসুক মিয়া (১৮) ও আরমান মিয়া (১৭)।
পুলিশ জানায়, ট্রাকটি চারগাছের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত চালক ও হেলপারকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
দৈনিক জুলাই ৩৬/দজ