কর্মসংস্থানমুখী বাজেট চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন
দলের নেতারা বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণ একটি নতুন অর্থনৈতিক দিকনির্দেশনার প্রত্যাশা করলেও প্রস্তাবিত বাজেট সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাদের মতে, বাজেট প্রণয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় এটি জনগণের চাহিদার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও দেশীয় শিল্পের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি জ্বালানি খাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানো এবং সরকারি কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলটির সভাপতি হাসনাত কাইয়ূমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
