দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয় জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোম...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয় জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
প্রজ্ঞাপনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য বেআইনি কর্মসূচি, মিছিল ও নাশকতার আশঙ্কায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাসদস্যরা মাঠে থাকবেন।
এর আগে, দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপন কর্মসূচি বা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশব্যাপী সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দপ্তর।
রিপোর্টার
দৈনিক জুলাই ৩৬