ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি জরুরি ত্রাণ ও উদ্ধারকাজে আড়াই লাখ মার্কিন ডলা
ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি জরুরি ত্রাণ ও উদ্ধারকাজে আড়াই লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকার সমান, অনুদান দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই অর্থ দিয়ে দুর্গত মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী থাকার ব্যবস্থা এবং অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হবে।
নেইমার বলেছেন, ভেনেজুয়েলার মানুষের কষ্ট তাকে স্পর্শ করেছে। তিনি আশা করেন, তার এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে।
ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনের বেশি এবং কয়েক হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।
এদিকে, ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে খেলছেন। চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দলে ফিরেছেন।