ইংল্যান্ড-ঘানা ম্যাচে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম এবার নতুন দাবি করেছেন। তার মতে, বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে...
ইংল্যান্ড-ঘানা ম্যাচে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম এবার নতুন দাবি করেছেন। তার মতে, বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে।
এর আগে তিনি বলেছিলেন, তার অভিশাপের কারণে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন গোল করতে পারবেন না। পরে সেই ম্যাচে কেন কোনো গোল করতে পারেননি এবং ম্যাচটি ড্র হয়।
এবার বোন্সাম আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের জয়ের কথা বললেও তিনি কোনো তান্ত্রিক কাজ করবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। এবার বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিপক্ষে ভালো খেলেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।
দৈনিক জুলাই ৩৬/দজ