দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে। সোমবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা রাখা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামই সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বহুবার পরিবর্তন করা হয়েছে।
দৈনিক জুলাই ৩৬/দজ