২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শতভাগ জয়ে শেষ করেছে আর্জেন্টিনা। তিন ম্যাচেই জয় তুলে নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির
২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শতভাগ জয়ে শেষ করেছে আর্জেন্টিনা। তিন ম্যাচেই জয় তুলে নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ এবারের আসরের চমক কেপ ভার্দে। তবে নকআউটের আগে একটি পরিসংখ্যান কিছুটা ভাবাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপ ইতিহাসে এর আগে তিনবার গ্রুপপর্বের সব ম্যাচ জিতে নকআউটে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি আলবিসেলেস্তেরা।
প্রথমবার ১৯৩০ বিশ্বকাপে ফ্রান্স, মেক্সিকো ও চিলিকে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হয় তারা।
এরপর ১৯৯৮ বিশ্বকাপে জাপান, জ্যামাইকা ও ক্রোয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শেষ ষোলোতে ইংল্যান্ডকে বিদায় করলেও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়।
২০১০ বিশ্বকাপেও নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছিল দিয়েগো ম্যারাডোনার দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে তাদের যাত্রা শেষ হয়।
অন্যদিকে, ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপপর্বে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়াকে হারিয়ে নকআউটে উঠলেও শেষ পর্যন্ত ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়েছিল। সে আসরে অতিরিক্ত সময়ের শেষ দিকে হজম করা একমাত্র গোলেই ভেঙে যায় লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
এবার আবারও গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, অতীতের সেই অপূর্ণ পরিসংখ্যান বদলে দিয়ে মেসির দল টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিততে পারে কি না। ফুটবলপ্রেমীদের সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে নকআউট পর্বের লড়াই পর্যন্ত।