স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে বড় জয়ের আনন্দের মাঝে...
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে বড় জয়ের আনন্দের মাঝেও ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করলেও ভিএআর পর্যালোচনার পর রেফারি সেটিকে ফাউলের কারণে বাতিল করেন। এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে সিবিএফ। অভিযোগে ব্রাজিল আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের একটি ঘটনার উদাহরণ তুলে ধরে বলেছে, একই ধরনের পরিস্থিতিতে আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছিল। তাই দুই ম্যাচে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ায় তারা ব্যাখ্যা চেয়েছে।
এদিকে বিতর্ক পেছনে ফেলে এখন নকআউট পর্বে মনোযোগ দিচ্ছে ব্রাজিল। শেষ ৩২-এর ম্যাচে আগামী সোমবার জাপানের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।