সালাহর জাদুতে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর
মোহামেদ সালাহর এক গোল ও এক অ্যাসিস্টে ভর করে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে মিশর। এই জয়ে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠার পথও অনেকটাই সহজ হয়ে গেছে ফারাওদের।
ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় মিশর। ৫৮ মিনিটে মোস্তাফা জিকো সমতা ফেরান। এরপর জিকোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে দলকে এগিয়ে দেন সালাহ।
ম্যাচের ৮২ মিনিটে সালাহর নেওয়া কর্নার থেকে হেডে তৃতীয় গোল করেন বদলি খেলোয়াড় ত্রেজেগে। ফলে ৩-১ গোলের জয় নিশ্চিত করে মিশর।
এই জয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে উঠে এসেছে মিশর। পরের ম্যাচে ইরানকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোতে জায়গা করে নেবে তারা।