নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে তাকে রাজি করাতে গুরুত
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে তাকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাভারের জিরাবোতে অনুষ্ঠিত ১৬তম সামাজিক ব্যবসা দিবসের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সে সময় তিনি ফ্রান্সে ছিলেন। আসিফ মাহমুদ বারবার ফোন করে দেশে ফিরে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান। প্রথমে তিনি রাজি হননি এবং অন্য কাউকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন।
ড. ইউনুস জানান, আসিফ তাকে বলেন যে দেশ সরকারহীন অবস্থায় আছে এবং মানুষ দ্রুত একটি সরকারের অপেক্ষায় রয়েছে। এই কথা শোনার পর তিনি দায়িত্ব নিতে সম্মতি দেন। এরপর আসিফ তাকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করেন।
বক্তব্যে জুলাই আন্দোলনের আরেক নেতা নাহিদ ইসলামেরও প্রশংসা করেন ড. ইউনুস। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও নাহিদ আন্দোলনের সামনের সারিতে ছিলেন এবং সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির কথাও তিনি উল্লেখ করেন।
দৈনিক জুলাই ৩৬/দজ