রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা এখন অনেকের কাছেই নতুন নামে পরিচিত—‘ভাঙা বাড়ি’। সাম্প্রতিক ভাঙচুর ও ভবন ধ্বংসের পর স্থানটির পুরো...
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা এখন অনেকের কাছেই নতুন নামে পরিচিত—‘ভাঙা বাড়ি’। সাম্প্রতিক ভাঙচুর ও ভবন ধ্বংসের পর স্থানটির পুরোনো পরিচয়ের পাশাপাশি নতুন এই নাম দ্রুত ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মুখে মুখে।
এলাকাবাসী বলছেন, বর্তমানে রিকশাচালক থেকে শুরু করে পথচারী—অনেকেই গন্তব্য বোঝাতে ‘৩২ নম্বর’ না বলে ‘ভাঙা বাড়ি’ নামটিই ব্যবহার করছেন। কেউ সেখানে যেতে চাইলে প্রায়ই বলতে শোনা যায়, “ভাঙা বাড়ি যাব।”
একসময় দেশের রাজনৈতিক আলোচনার স্বৈরাচার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই স্থান এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় নতুন এক পরিচয় পেতে চলছে মনে করছেন অনেকে। সময়ের পরিবর্তনে ৩২ নম্বরের পুরোনো পরিচয়ের পাশাপাশি ‘ভাঙা বাড়ি’ বলে জনমনে স্থায়ীভাবে জায়গা করে নিতে যাচ্ছে।
স্থানীয়দের ভাষায়, বর্তমানে রাজধানীতে ‘ভাঙা বাড়ি’ বললেই অধিকাংশ মানুষ ধানমন্ডির ৩২ নম্বরকেই চিনিয়ে থাকেন।
রিপোর্ট/
দৈনিক জুলাই ৩৬