চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত) দেশে মোট তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরে...
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত) দেশে মোট তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল দুই হাজার ৬৩৩ কোটি ডলার। সে হিসাবে এবার প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ।
এদিকে, চলতি বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু মঙ্গলবারই দেশে এসেছে এক হাজার ৯০২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার প্রবাসী আয়।
গত বছরের মে মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ।