পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২০ মে) রুটিন প্রশিক্ষণ মিশন...
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২০ মে) রুটিন প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন।
বিধ্বস্ত বিমানটি পাকিস্তান বিমান বাহিনীর ‘হংডু জেএল-৮’ প্রশিক্ষণ জেট বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। কিছু পোস্টে দাবি করা হয়েছে, স্থানীয় বাসিন্দারা আহত দুই পাইলটকে উদ্ধার করেন।
এ ঘটনায় পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কাজ শুরু হয়েছে।