চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক ...
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুটিকে ভবনের সিঁড়িঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ৮টার দিকে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে এলাকা থেকে সরিয়ে নিতে পারেনি।