ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর মধ্যে উত্তেজনাপূর্ণ ফোনালাপ ...
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর মধ্যে উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে । মূলত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক কৌশল নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
মার্কিন সূত্রের বরাতে জানা যায়, ট্রাম্প প্রথমে ইরানের ওপর নতুন হামলার পরিকল্পনা করলেও পরে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তা স্থগিত করেন। যুক্তরাষ্ট্র বর্তমানে কূটনৈতিক সমাধানের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
অন্যদিকে নেতানিয়াহু মনে করছেন, হামলা বিলম্বিত হওয়ায় ইরান সময় পাচ্ছে এবং এতে তেহরানই লাভবান হবে। প্রায় এক ঘণ্টার ফোনালাপে তিনি ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপে ফেরার আহ্বান জানান।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে বলে জানিয়েছে ইরান। তবে পারমাণবিক কর্মসূচি ও অবরুদ্ধ তহবিলসহ গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সমাধান হয়নি।
ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে আলোচনা এখন “চূড়ান্ত পর্যায়ে” রয়েছে। তবে সমঝোতা না হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও এখনো বহাল রয়েছে।
সূত্র CNN