পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৪; শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
পাকিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।
আহতের সংখ্যা অন্তত ৮২ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৪ মে) সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এ হামলার ঘটনা ঘটে।
জাফর এক্সপ্রেস ট্রেনটি সেনানিবাস এলাকা থেকে ছাড়ার কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ।
তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন।