মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক, চুক্তি ও সহযোগিতা সংক্রান্ত নথি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহুল আলোচিত তিস্তা প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হবে।
সফরকালে প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চীনের দালিয়ানে অনুষ্ঠিত সামার দাভোস ফোরামেও অংশ নেবেন তিনি।
সরকারের মতে, এই সফরের মূল লক্ষ্য বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করা। সফর শেষে আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
