বিশ্বকাপে বিরল রেকর্ড গড়লেন ওয়ারজাবাল
বিশ্বকাপের ইতিহাসে এক বিরল ও অস্বস্তিকর রেকর্ডের জন্ম দিয়েছেন স্পেনের ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে তিনি প্রথম ৩০ মিনিট মাঠে থাকলেও একবারের জন্যও বল স্পর্শ করতে পারেননি।
পরিসংখ্যান সংস্থা অপটার তথ্য অনুযায়ী, ১৯৬৬ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম ৩০ মিনিট বল স্পর্শ না করে মাঠে থাকা প্রথম খেলোয়াড় ওয়ারজাবাল। তিনি প্রথমবার বল স্পর্শ করেন ম্যাচের ৩১তম মিনিটে।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। স্পেন বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কেপ ভার্দের দৃঢ় রক্ষণভাগ ভেদ করতে পারেনি। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের রুখে দিয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দে, আর সেই ম্যাচেই ব্যক্তিগতভাবে বিব্রতকর এক রেকর্ডের মালিক হন ওয়ারজাবাল।